লন্ডনের পূর্বাঞ্চলের এক ব্যক্তি বিমানের ভেতরে মদ্যপ অবস্থায় বিমানকর্মীর সঙ্গে দুর্ব্যবহার ও হামলার দায়ে প্রায় দুই হাজার পাউন্ড জরিমানা করেছেন আদালত।

৩৫ বছর বয়সী মোমনুন আহমেদ গত বছরের ৬ জুলাই সন্ধ্যায় লন্ডনের Heathrow Airport থেকে বাংলাদেশের ঢাকাগামী একটি ফ্লাইটে ওঠার সময় এই ঘটনা ঘটান। বোর্ডিং চলাকালে তিনি নিজের আসনে বসে পোশাক পরিবর্তন করতে এবং ভিডিও ধারণ করতে চাইলে বিমানকর্মীরা তাকে তা না করতে অনুরোধ করেন।

এতে তিনি ক্ষিপ্ত হয়ে বিমানকর্মীদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় চিৎকার করেন এবং এক পর্যায়ে এক বিমানকর্মীকে আঘাত করেন। আদালতে বলা হয়, তিনি তখন চিৎকার করে বলেন, “আমি ব্রিটিশ নাগরিক, আমি যা খুশি করতে পারি।”

মামলার শুনানি সোমবার Uxbridge Magistrates’ Court-এ অনুষ্ঠিত হয়। সেখানে তাকে বিমানকর্মীর ওপর হামলা এবং বিমানকর্মীদের প্রতি হুমকিমূলক ও অপমানজনক আচরণের দুটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।

আদালত দুই অভিযোগে মোট ১ হাজার ৯৮৩ পাউন্ড জরিমানা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *